Ads Area

ভারতের আদমসুমারী ২০১১: জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতা ও পূর্ণাঙ্গ বিশ্লেষণ

India Census 2011 data, population growth rate India

 ২০১১ সালের ভারতের আদমসুমারী ২০১১ অনুযায়ী ভারতবর্ষের মোট জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলভিত্তিক জনসংখ্যা, জনঘনত্ব, নারী-পুরুষ অনুপাত এবং সাক্ষরতার হার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। এই আদমসুমারী অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা প্রায় ১২১ কোটি, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির হার, গ্রাম ও শহরের জনসংখ্যার বিভাজন এবং বিভিন্ন রাজ্যের জনঘনত্বের তুলনামূলক বিশ্লেষণ এখানে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও নারী ও পুরুষের অনুপাত (sex ratio), সাক্ষরতার হার এবং শিক্ষার বিস্তার সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ভারতের প্রথম আদমসুমারী ভারতের প্রথম আদমসুমারী ১৮৭২ এবং নিয়মিত আদমসুমারীর ইতিহাস সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন WBCS, WBP, KP, SSC, UPSC এবং অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০১১-এর আদমসুমারী অনুযায়ী ভারতবর্ষ

  • ভারতের ১৫-তম জনগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছে। 
  • জনগণনার শ্লোগান: আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ (Our Census, our future) 
  • ১৮৭২ সাল থেকে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়।
  • ২০০১ সালের জনগণনা অনুযায়ী ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধি ১৮ কোটি ১০ লক্ষ। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৬৪ শতাংশ। 
  • বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৫ শতাংশ ভারতের। (প্রথম চিনের ১৯.৪ শতাংশ)।
  • সর্বশেষ আদমসুমারী অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা: ১২১,০১,৯৩,৪২২ জন, পৃথিবীর ১৭.৫০% লোক ভারতে বাস করে।

জনসংখ্যা বৃদ্ধির হার

  • ২০০১-২০১১ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি ১৭.৬৪% বা প্রতিবছরে ১.৭৬%। রাজ্য হিসাবে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি হয় মেঘালয়ে (২৭.৮২%) সবচেয়ে কম নাগাল্যান্ডে (-০.৪৭)।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট জনসংখ্যা

  • ভারতের প্রথম চারটি জনবহুল রাজ্য হল-(১) উত্তরপ্রদেশ : ১৯.৯৫৮ কোটি (১৬.৪৯%), (২) মহারাষ্ট্র : ১১.২৩৭ কোটি (৯.২৮%) (৩) বিহার : ১০,৩৮০ কোটি,(৮.৫৮%), (৪) পশ্চিমবঙ্গ ৯.১৩৫ কোটি (৭.৫৫%)।
  • রাজ্যগুলির মধ্যে সিকিমে জনসংখ্যা সবচেয়ে কম-৬.০৮ লক্ষ (০.০৫%)
  • কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক জনবহুল হল দিল্লি, জনসংখ্যা ১.৬৭৫ কোটি (১.৩৮%) এবং সবচেয়ে কম জনসংখ্যা হল লাক্ষাদ্বীপ পুঞ্জ, জনসংখ্যা ৬৪,৪২৯ জন।

জনঘনত্ব

  • ভারতে গড় জনঘনত্ব ৩৮২ জন/ বর্গকিমি।
  • ভারতের প্রথম চারটি জনঘনত্ব রাজ্য হল-১। বিহার (১১০২/ বর্গকিমি), ২। পশ্চিমবঙ্গ (১০২৯/বর্গকিমি), ৩। কেরালা (৮৫৯/বর্গকিমি), ৪। উত্তরপ্রদেশ (৮২৮/বর্গকিমি) সবচেয়ে কম জনঘনত্বের রাজ্য: অরুণাচলপ্রদেশ (১৭/বর্গকিমি)।
  • কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সর্বাধিক দিল্লিতে (১১,২৯৭ জন/বর্গকিমি) এবং সবচেয়ে কম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (৪৬ জন/ বর্গকিমি)।

নারী ও পুরুষ জনসংখ্যার অনুপাত

  • ভারতে মোট জনসংখ্যার মধ্যে ৫১.৫৪% হল পুরুষ এবং ৪৮.৪৬% হল নারী।
  • ভারতে প্রতি হাজার পুরুষ জনসংখ্যায় মহিলা জনসংখ্যা  (লিঙ্গানুপাত) হল ৯৪০ জন।
  • কেরালার নারী (লিঙ্গানুপাত) হার সর্বাধিক- ১০৮৪/১০০০ জন।
  • রাজ্য নিরিখে হরিয়ানায়-৮৭৭/১০০০ জন সবচেয়ে কম।
  • দমন দিউতে নারী পুরুষের হার সবচেয়ে কম- ৬১৮/১০০০। 

সাক্ষরতা

  1. ভারতে গড় সাক্ষরতার হার-৭৪.০৪%
  2. মোট পুরুষ জনসংখ্যার মধ্যে সাক্ষর হল ৮২.১৪% এবং মহিলা জনসংখ্যার মধ্যে সাক্ষর ৬৫.৪৬%।
  3. ভারতে কেরালা সর্বাধিক সাক্ষর রাজ্য-৯৩.৯১%। 
  4. বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম-৬৩.৮২%।
  5. পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ৭৭.০৪%।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad