এশিয়ান গেমস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন। এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এশিয়ান গেমস কোথায় কবে হয়েছে, সম্পূর্ণ এশিয়ান গেমস ইতিহাস (Asian Games history) এবং Asian Games host cities list যা বিভিন্ন competitive exams-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনি জানতে পারবেন ২০২৬ এশিয়ান গেমস কোথায় হবে (Asian Games 2026 location) এবং এর আয়োজক দেশ জাপান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
পাশাপাশি দেওয়া হয়েছে এশিয়ান গেমস মোটো কি (Asian Games motto Ever Onward) এবং এশিয়ান গেমস নীতিবাক্য, যা WBCS, SSC, Railway ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। Asian Games facts, Asian Games details এবং গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পেতে এই গাইডটি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এশিয়ান গেমস প্রথম ১৯৫১ সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমস প্রতি চার বছর অন্তর হয়ে থাকে। এশিয়ান গেমস এর মোটো (Motto)- "Ever Onword"
এশিয়ান কখন কোথায় হয়েছে এবং হবে
- 1st. 1951 - নিউ দিল্লি (ভারত)
- 2nd. 1954 - ম্যানিলা (ফিলিপাইনস)
- 3rd. 1958 - টোকিও (জাপান)
- 4th. 1962 - জাকার্তা (ইন্দোনেশিয়া)
- 5th. 1966 - ব্যাঙ্কক (থাইল্যান্ড)
- 6th. 1970 - ব্যাঙ্কক (থাইল্যান্ড)
- 7th. 1974 - তেহেরান (ইরান)
- 8th. 1978 - ব্যাঙ্কক (থাইল্যান্ড)
- 9th. 1982 - নিউ দিল্লি (ভারত)
- 10th. 1986 - সিওল (দক্ষিণ কোরিয়া)
- 11th. 1990 - বেজিং (চিন)
- 12th. 1994 - হিরোসিমা (জাপান)
- 13th. 1998 - ব্যাঙ্কক (থাইল্যান্ড)
- 14th 2002 - পুসান (দক্ষিণ কোরিয়া)
- 15th. 2006 - দোহা (কাতার)
- 16th. 2010 - গুয়ানঝাও (চিন)
- 17th. 2014 - ইনচেওন (দক্ষিণ কোরিয়া)
- 18th. 2018 - জাকার্তা (ইন্দোনেশিয়া)
- 19th. 2022 - হ্যানঝৌ (চিন)
- 20th. 2026 - নাগোয়া (জাপান)
এশিয়ান গেমস এশিয়ার অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর, যা শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও সহযোগিতার প্রতীক। ১৯৫১ সালে শুরু হওয়া এই আয়োজন ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে এশিয়ার ক্রীড়াক্ষেত্রকে সমৃদ্ধ করেছে।
এশিয়ান গেমসের মোটো “Ever Onward” আমাদের সবসময় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এবং এর নীতিবাক্য খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার বার্তা বহন করে। ২০২৬ সালের এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ভবিষ্যতের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Competitive exam-এর দৃষ্টিকোণ থেকে এশিয়ান গেমসের ইতিহাস, আয়োজনস্থল, মোটো ও নীতিবাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়।

