ভারতের জাতীয় বিষয় বা জাতীয় প্রতীকগুলি (National Symbols of India) একটি দেশের পরিচয়, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতিফলন। ভারতের জাতীয় পতাকা (তিরঙ্গা), জাতীয় প্রতীক (অশোক স্তম্ভ), জাতীয় সংগীত, জাতীয় গান, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল (পদ্ম) প্রভৃতি প্রতীক আমাদের দেশের গৌরব ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। প্রতিটি জাতীয় প্রতীকের পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভারতের সকল জাতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য, তাদের ইতিহাস, অর্থ ও গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। যারা WBCS, SSC, Railway, UPSC বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই তথ্যগুলি বিশেষ সহায়ক হবে।
ভারতের জাতীয় বিষয়
- জাতীয় প্রতীক - অশোক চক্র / অশোক স্তম্ভ
- জাতীয় সংগীত - বন্দেমাতরম্
- জাতীয় স্তোত্র -জনগণমন অধিনায়ক
- জাতীয় গাছ - ভারতীয় বট। (Ficus benghalensis)। ১৯৫০ সালে ভারতীয় বটকে ভারতের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়।
- জাতীয় ফুল - পদ্ম (Nelumbo nucifera)। ১৯৫০ সালে পদ্মফুলকে ভারতীয় জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয়।
- জাতীয় ফল - আম (Magnifera indica)। ১৯৫০ সালে আমকে ভারতের জাতীয় ফল হিসাবে মর্যাদা দেওয়া হয়।
- জাতীয় পশু - রয়্যাল বেঙ্গল টাইগার (Panthera tigris)। ১৯৭৩ সালে ভারতের জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয়।
- জাতীয় পাখি - ভারতীয় ময়ূর (Pavo cristatus)। ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি ভারতীয় ময়ুরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
- জাতীয় ধ্বনি - জয়হিন্দ
- জাতীয় বাণী (Motto) - সত্যমেব জয়তে
- জাতীয় লজ্জা - অস্পৃশ্যতা
- জাতির জনক - মহাত্মা গান্ধি
- জাতীয় খেলা - হাডুডু এবং হকি।
- জাতীয় ভাষা - ২২টি ভাষাকে সরকারীভাবে জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষাগুলি হল- অসমীয়া, বাংলা, বোড়ো, ডোগরী, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, সাঁওতালী, মারাঠী, নেপালী, ওডিয়া, পাঞ্জাবী, সংস্কৃত, মৈতৈ, সিন্ধি, তামিল, তেলেগু এবং উর্দু।
- জাতীয় জলজ পশু - ইরাবতী ডলফিন।
- জাতীয় দিবস - ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস), ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস), ২ অক্টোবর (গান্ধি জয়ন্তী- মহাত্মা গান্ধির জন্মদিন)
- জাতীয় ঐতিহ্যবাহী - হাতি (Elephas maximus indicus)। ২০১০ সালের ২২ অক্টোবর ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
- জাতীয় জীবাণু - ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস। এটি একটি উপকারী ব্যাক্টেরিয়া। এই ব্যাকটেরিয়াকে খাদ্যের সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়। ২০০২ সালের ১৮ অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত 'বায়োডায়ভার্সিটি কনজারভেশন এন্ড এডুকেশন ফর সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কনফারেন্সে' এই ব্যাকটেরিয়াকে ভারতের জাতীয় জীবানু হিসাবে ঘোষণা করা হয়।
- জাতীয় নীতিবাক্য - সত্যমেব জয়তে (National Motto)
- জাতীয় নদী - গঙ্গা। এর মোট দৈর্ঘ্য ২৫১০ কিমি। ২০০৮ সালের ৪ নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে মর্যাদা দেওয়া হয়।
ভারতের জাতীয় পতাকার তাৎপর্য
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত - ৩:২।
- গেরুয়া রঙ - ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক
- গাঢ় সবুজ রঙ - জীবন ধর্ম, নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক
- সাদা রঙ - শান্তি ও পবিত্রতার প্রতীক
- অশোক চক্র - উন্নতি ও গতিশীলতা

